
স্পোর্টস ডেস্ক: শারজায় রুদ্ধশ্বাস দ্বিতীয়
টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে শেষ ওভারে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে বাংলাদেশ। নুরুল
হাসান সোহানের ব্যাটিং নৈপুণ্যে ৫ বল হাতে রেখেই ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।
আফগানিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরাবরের
মতোই ওপেনিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৩ রানে তানজিদ হাসান তামিম আউট হন।
দলীয় ১৬ রানে পারভেজ হোসেন ইমন একই পথ ধরেন। তারা দুজনই ব্যক্তিগত ২ রানে আউট হন।
দলের অন্যতম ভরসা সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয়
২৪ রানে ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক জাকের আলীর ব্যাট থেকে আসে ২৫
বলে ৩২ রান।
শামীম হোসেন প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তার ব্যাট
থেকে আসে ২২ বলে ৩২ রানের ঝলমলে ইনিংস। তবে দলীয় ১০২ রানে তার বিদায়ের পরই বাংলাদেশের
ব্যাটিং লাইনআপে ধস নামে। নাসুম আহমেদ (১০), সাইফুদ্দিন (৪), রিশাদ হোসেন (২) আউট হন
।
তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দলকে আগলে রাখেন নুরুল
হাসান সোহান। তার দুর্দান্ত ঝোড়ো ইনিংসে বাংলাদেশ জয়ের বন্দর খুঁজে পায়। তিনি ২১ বলে
৩১ রান করেন।
আফগান বোলার আজমতুল্লাহ ওমরজাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া
রশিদ খান পান ২ উইকেট।
এর আগে আফগানিস্তানের ইনিংসের শুরুতে সেদিকুল্লাহ-২৩ ও ইব্রাহিম
জাদরানের-৩৮ রান দলকে ভালো সূচনা এনে দেন। জাদরান ৩৭ বলে ৩৮ রান করে আউট হন। অন্যদিকে
উইকেটকিপার-ব্যাটার রহমতুল্লাহ গুরবাজ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২২ বলে ৩০ রান করেন। তাকে
সঙ্গ দিচ্ছিলেন আজমতউল্লাহ ওমরজাই।
মাঝের ওভারে দ্রুত দুই ব্যাটারের সাজঘরে ফেরায় চাপে পড়ে আফগানিস্তান।
শেষদিকে মোহাম্মদ নবী ওমরজাইকে সাথে নিয়ে ইনিংস বড় করার পথে হাঁটেন। নবী ১২ বলে ২০
রানে ও ওমরজাই ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
শেষ পযর্ন্ত ৫ উইকেটে ১৪৭ রানেই আটকে যায় স্বাগতিক
আফগানিস্তান।
বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম ২আহমেদ ও রিশাদ হোসেন শিকার
করেন ২টি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ৬ বলে ১১ রান করা শরিফুল ইসলাম।